মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

অভয়নগরে মাদক কারবারি গ্রেপ্তার।

 

অভয়নগরে মাদক কারবারি গ্রেপ্তার।

 

ডেক্স নিউজ  ঃঃ-

অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই কেজি গাজা উদ্ধার সহ লিটন হোসেন সরদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এবং বাশার বিশ্বাস (৪৫) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে।
শুক্রবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে পৃথক এ অভিযান চালানো হয়। আটক লিটন হোসেন কোটা গ্রামের পূর্বপাড়ার সানোয়ার হোসেন সরদারের ছেলে। পলাতক আবুল বাসার বিশ্বাস একই গ্রামের মধ্যপাড়ার মৃত আজগার আলী বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের বকুলতলা নামক স্থানে অভিয়ান চালানো হয়। এসময় রুস্তম আলী তরফদারের মুদী দোকানের সামনে থেকে লিটন হোসেন সরদারকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
পরে একই গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আবুল বাশার বিশ্বাসের বাড়ি থেকে এক কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্হিতি টের পেয়ে আবুল বাশার পালিয়ে যায়। আটক লিটন হোসেন সরদার ও পলাতক আবুল বাশার বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৭ ও ১৮,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com