বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।  ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর কোথায়,,? চট্টগ্রামের ১৬ থানার ভিতর ১৫ থানার ওসি রদবদল মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে মামলা-হামলার শিকার বিএনপি নেতা নাজিম উদ্দীন সংবর্ধিত চাঁদা না দেওয়ায় ড্রাইভারকে মারধর গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাই অভয়নগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বাঁশবাগানে ফেলে যাওয়া নড়াইলের রাকিবকে পরিবারের নিকট হস্তান্তর!!

 

বাঁশবাগানে ফেলে যাওয়া নড়াইলের রাকিবকে পরিবারের নিকট হস্তান্তর!!

।।উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।।

বাঁশবাগানে ফেলে যাওয়া নড়াইলের রাকিবকে পরিবারের নিকট হস্তান্তর।গোপালগঞ্জের কাশিয়ানীতে বাঁশবাগানে ফেলে যাওয়া নড়াইলের লোহাগড়ায় রাকিবকে পরিবারের নিকট হস্তান্তর গোপালগঞ্জের কাশিয়ানীতে অসুস্থ অবস্থায় বাঁশবাগানে ফেলে যাওয়া নড়াইল জেলা লোহাগড়া উপজেলার রাকিব শেখ (২০) নামের সেই ছেলেটিকে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ বলেন, গত ১১ জুন উপজেলা প্রশাসনের সহায়তায় রাকিব শেখ কে অসুস্থ অবস্থায় উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তোলা হয়।

শারীরিক উন্নতি দেখে শুক্রবার, ১৯ জুন, ২০২০ তারিখ নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, স্যারের সহযোগীতায় তাকে তার বাবার নিকট হস্তান্তর করা হয়। সেই সঙ্গে তিনি ছেলেটির বাবা কাউসার শেখকে তার ছেলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেন। শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টায় ছেলেটিকে তার বাবা কাউসার শেখ (৫৭) এর নিকট হস্তান্তর করা হয়। গত ১১.০৬.২০২০ তারিখে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা বাঁশবাগান থেকে উদ্ধার করা রাকিবকে, উল্লেখ্য রাকিবের অটিজম সমস্যা রয়েছে। লোহাগড়ার ইউএনও জনাব মুকুল কুমার মৈত্র তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করার কথা জানিয়েছেন। ছেলেটি উদ্ধার হবার পর শ্রদ্ধেয় জেলা প্রশাসক, গোপালগঞ্জ জনাব শাহিদা সুলতানা স্যার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করেন। ছেলেটিকে উদ্ধারসহ অন্যান্য কাজে সার্বিক সহযোগীতা প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি), উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা অানসার ও ভিডিপি কর্মকর্তা।

ছেলেটিকে সুচিকিৎসা প্রদানের জন্য ইউএইচএফপিও, কাশিয়ানী ও সেবা প্রদানকারী সকল ডাক্তার,নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান। পাশাপাশি এতদসংক্রান্ত সংবাদ প্রকাশের জন্য সকল সংবাদদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তানভীর আহমেদ।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com