শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল

সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)

সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)

ডেক্স নিউজ ঃ- সিএমপি চট্টগ্রাম ২৬শে আগস্ট ২০২৬ইং

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)।

আজ ২৬ আগস্ট ২০২৬ইং পবিত্র ১২ ই রবিউল আউয়াল, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) সকাল ১০:০০ টায়

নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে বের হয়ে মুরাদপুর-২ নং গেট- জিইসি মোড়-ওয়াসা-টাইগারপাস প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত জশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত জশনে জুলুস ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো সমগ্র মহানগরী এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সিএমপি’র বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে তৈরি করা হয়েছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com