বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন,সদস্য সচিব তুষার মুজিব

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন
আহ্বায়ক শাহিন,সদস্য সচিব তুষার মুজিব

নিজস্ব প্রতিবেদক ঃ- চট্টগ্রাম

ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো বায়েজিদ সাংবাদিক ফোরাম (বিএসএফ)।

৩০ জুন ২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আলী আহমদ শাহিন এবং সদস্য সচিব করা হয়েছে বার্তা সংস্থা খবর বাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.মুজিব উল্ল্যাহ্ (তুষার)কে।

অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক মো.মহিউদ্দিন আরিফ, সিটিজি টিভিউনের নির্বাহী সম্পাদক সাংবাদিক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.আব্দুস সবুর ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠনকল্পে প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক কামাল পারভেজ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক সাংবাদিক মাজহারুল ইসলাম ও বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক সোহেল মাহমুদ এর নাম ঘোষণা করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন,নিউজ ২১ বাংলা টিভির
চট্টগ্রাম ব্যুরো প্রধান মো.রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুহাম্মদ আমির হোসাইন, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.মাইন উদ্দিন সাগর, বাংলা টিভির ইমন, পাঠককন্ঠের সাংবাদিক মো. হাফিজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন মানিক,সাংবাদিক মো. কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দিপু সহ প্রমুখ।

সংগঠনের আহ্বায়ক আলী আহমদ শাহিন জানান, মূলধারার গণমাধ্যমে কর্মরত চট্টগ্রাম মহানগরের বৃহত্তম বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠনে সদস্যদের পেশাগত মানোন্নয়নই মূল লক্ষ্য।

সদস্য সচিব মুজিব উল্ল্যাহ্ তুষার বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি সারাদেশ ও চট্টগ্রামের অন্যান্য সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে বিএসএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির নেতারা বলেন, এটি কেবল নামসর্বস্ব কোনো সংগঠন হবে না। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। একইসঙ্গে সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বৃহত্তর বায়েজিদ বোস্তামীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরও জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা।

নবগঠিত কমিটির প্রথম সভায় নতুন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com