মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার

সিএমপির ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় এসআই শাহাদাত হোসেন, এসআই মোহাম্মদ শাহীন মিয়া,এসআই মামুনুর রশিদ, এসআই সুমন দে, এসআই কামরুজ্জামান, এএসআই কাজল কান্তিসহ অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৫/০৫/২০২৬ ইং তারিখে নগরীর ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ পাড়া, আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার টিনশেড কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২)-কে গ্রেফতার করেন। তার হেফাজত থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকানো আরও ১০০ পিস ইয়াবাসহ মোট ২২০০ পিস ইয়াবা,৫কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৭০,৭২০/- (সত্তর হাজার সাতশত বিশ) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বন্দরটিলা এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে নিয়মিত মাদকদ্রব্য বিক্রয় করে থাকে মর্মে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com