শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো

ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নং HMMU-4175990X40Õ যার এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স, রোটেশন নম্বর-২৫/৩৮৭১, ভেসেল-স্বদেশী চিটাগাং, আমদানীকারক-ফাহিম এটেয়ার এন্ড কম্পোজিট লিমিটেড পাচারের অপচেষ্টাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় কন্টেইনার আটক করা হয় । গত ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে উক্ত কন্টেইনারটি পাচারের উদ্দেশ্যে জে এস ইন্টারন্যাশানাল সিএন্ডএফ এজেন্ট এর একটি ভূয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলার নম্বর-চট্টমেট্রো-ঢ-৮১-২৩৬৪ এ লোড করে সিপিএআর গেইট ব্যবহার করে আনুমানিক ০৪.৩০ ঘটিকায় কন্টেইনারটি বের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং এক পর্যায়ে কন্টেইনারটির অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে কন্টেইনারটিসহ উক্ত ট্রেইলারটি বারনীঘাট, হালিশহর, শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে, বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক একটি গ্যারেজে হতে বন্দরের নিরাপত্তা বিভাগ কর্তৃক বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে আনুমানিক ২৩.৩০ ঘটিকায় ট্রেইলারসহ কন্টেইনারটি আটক করা হয়। এ সময় কন্টেইনারটি পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।

তদসংক্রান্ত বিষয়ে দায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বন্দর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক অভিনন্দন জানানো হয়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com