মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি এইচ টি‌ এল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: ট্রাইবেকার শুট আউটে নারিকেল তলা স্পোর্টিং ২-১ গোলে জিয়া স্মৃতি কে হারিয়েছে।

ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার

ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০ টাকা ২ ভরি স্বর্ণালংকার,১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ১৫ই মার্চ ২০২৬ইং

সিএমপি’র ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৪,১২,৪৯০ টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার, ০১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ জন প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

সিএমপির প্রেস রিলিজ এর মাধ্যমে যানা জায়,
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ
জনাব মোঃ জামাল উদ্দিন খান এর নেতৃত্বে এসআই সঞ্জয় শর্শা ও এসআই/ কাজী আবিদ হোসেন ও তাদের সঙ্গীয় অফিসারের সমন্বয়ে ডবলমুরিং মডেল থানার ১টি আভিযানিক টিম,

ডবলমুরিং মডেল থানার মামলা নং-১২, তারিখ-১২/০৩/২০২৬ ইং, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১৩/০৩/২০২৬ তারিখ সকাল ০৭:৫০ ঘটিকার সময় কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা বীচ এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ দিদারুল আলম (৩৮) কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে মামলার বাদীর কাছ থেকে প্রতারণা পূর্বক আত্মসাতকৃত ২,৪০,৪৯০/-(দুই লক্ষ চল্লিশহাজার চারশত নব্বই) টাকা এবং ০১ টি স্বর্ণের চেইন, ও ০১টি স্বর্ণের আংটি, যার ওজন ০২ ভরি, যাহার সর্বমোট মূল্য ৪,০৬,০০০/= (চার লক্ষ ছয় হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে সিএমপি’র ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিংস্থ ইমাম ভবনের ৩য় তলার পশ্চিম পাশের ১নং রুম তথা উক্ত আসামীর বর্তমান ঠিকানার বসতঘর হতে আসামীর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে বাদীর কাছ থেকে প্রতারণাপূর্বক

আত্মসাতকৃত আরো নগদ ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। পরবর্তীতে উক্ত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে এবং আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে ইং ১৩/০৩/২০২৬ তারিখ ১৮:৩০ ঘটিকার সময় খুলশী থানাধীন নাছিরাবাদ এলাকা হতে মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ আব্দুল কাদের (৭২) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদকালে আসামীর দেয়ার তথ্যের ভিত্তিতে ২ নং আসামীর বর্তমান ঠিকানার বসতঘর তথা কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে কলোনীর ১৩নং ভবনের ২য় তলা ডান পাশে ফ্ল্যাট হতে ২নং আসামীর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে বাদীর কাছ থেকে প্রতারণা পূর্বক আত্মসাতকৃত আরো নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। পরে আসামীর দেয়া তথ্যে ভিত্তিতে আসামীদেরকে নিয়ে অভিযান পরিচালনা করে অত্র মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ কামাল হোসেন (৪৪) কে ইং ১৪/০৩/২০২৬ তারিখ গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অত্র মামলার ঘটনায় ব্যবহৃত সিএনজি অটো রিক্সা, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-থ-১২-৮২২৬, ইঞ্জিন নং-MD2A27AY6J
WH23438, চেসিস নং- AZZWJH32707 গাড়িটি ইং ১৪/০৩/২০২৬ তারিখ ০৮:৫৫ ঘটিকার সময় খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত আসামীরা প্রতারণামূলকভাবে চট্টগ্রাম বন্দর হতে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচ সহ বিভিন্ন মালামাল ক্রয় করে দেয়ার কথা বলে বাদীর কাছ থেকে ৬০ লক্ষ টাকা আত্মসাত করেছিল। আসামীরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ইতোপূর্বে তারা বিভিন্ন সময় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় প্রতারণমূলকভাবে টাকা আত্মসাত করায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com