সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন সিএমপির পুলিশ সদস্য -কনস্টেবল নঈমুল হক… সিএমপি

করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন সিএমপির পুলিশ সদস্য -কনস্টেবল নঈমুল হক…
গত (১৫ মে২০২০খ্রীঃ)
করোণা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী কনস্টেবল মো: নঈমুল হকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল মর্মে তাঁর নমুনা পরীক্ষায় জানা যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক( বন্দর) বিভাগের কনস্টেবল মো: নঈমুল হক( বয়স ৩৮) গত, ১৫ মে ২০২০খ্রী: সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।প্রচন্ড শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তিনি গত ১৪/০৫/২০২০খ্রীঃ সকাল ০৯:৪৫ ঘটিকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন।
গত রাত ৯ঃ৩০ ঘটিকায়  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।  জানাজা শেষে তাঁর দাফনের জন্য গ্রামের বাড়িতে মৃতদেহ  প্রেরণ করা হয়।  তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়।
কনস্টেবল নঈমুল হক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি  নিশ্চিত  হবার জন্য মৃত্যুর পর তাঁর  নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিল।আজ বিকালে প্রাপ্ত  রিপোর্টে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মর্মে জানা যায়।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন ” করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা  কনস্টেবল নঈমুল হকের  মহান আত্মত্যাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ  বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আরো শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাবে।”
কনস্টেবল নঈমুল হকসহ বাংলাদেশ পুলিশের মোট ৮জন বীরযোদ্ধা করোনাভাইরাস যুদ্ধে জীবন উৎসর্গ করলেন। তাদের সকলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সিএমপি পরিবার গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
★জনসংযোগ শাখা, সিএমপি,★

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com