সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

চসিক মেয়রের সাথে বি কে এ চট্টগ্রাম বিভাগীয় কমিটির আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চসিক মেয়রের সাথে বি কে এ চট্টগ্রাম বিভাগীয় কমিটির আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নিজস্ব প্রতিনিধি   ঃঃ  রাসেলচৌধুরী

আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাসিরউদ্দিনের সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম সহ বিভাগীয় কমিটির কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় এই করোনা পরিস্হিতিতে লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম কে.জি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দুঃখ-কষ্টের চিত্র তুলে ধরেন। মাননীয় মেয়র মহোদয় তাঁর কথায় সন্তুষ্ট হয়ে সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের সকল কে.জি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির মাধ্যমে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আগামী একদিনের মধ্যে ৪১টি ওয়ার্ডের ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা জমা দেওয়ার পরামর্শ দেন। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধ্যমে সিটি কর্পোরেশনের আওতাধীন কে.জি স্কুলের সকল। শিক্ষক শিক্ষিকাদের কে মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতিতে সহায়তা প্রদান করবেন বলে নিশ্চিত করেন।
পরে এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে একটি স্মারকলিপি প্রদান করা হয়।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি ও মানবাধিকার কর্মী মোঃ কামরুল ইসলাম।
এতে আরো উপস্হিত ছিলেন বিকেএ মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস শাহনাজ ইসলাম,তথ্য যোগাযোগ সম্পাদিকা লুবনা হুমায়ুন সুমি,বিভাগীয় কর্মকর্তা আবিদা সুলতানা,নুর মোহাম্মদ বাবলু,মাওলানা আব্দুল গফুর,মোঃআরমান শরীফ প্রমুখ।পরিশেষে মাননীয় মেয়র কে.জি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com