শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার

বন্দর-ইপিজেড ও পতেঙ্গার সকল মার্কেট ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা

 

”জীবন বাঁচলে-জীবিকা উপার্জন”
বন্দর-ইপিজেড ও পতেঙ্গার সকল মার্কেট ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা
——————————————————————————-
হোসেন বাবলাঃ০ (চট্টগ্রাম)

চট্টগ্রাম মহানগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গার এলাকার বিভিন্ন মার্কেটের ০৯মে শনিবার দুপুরের দিকে সামাজিক দূরত্ব বজায় বিশেষ জরুরী সভায় চট্টগ্রাম দোকান মালিক সমিতির সিদ্ধান্ত কে মূল্যায়ন করে সকলের ঐক্যমতে আগামী ঈদ পর্যন্ত শপিংমল/মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষনা দেন।
বৈশ্বিক মহামারি করোনা তে তৃণমূল সহ মহানগরের সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ীকল্যাণ সমিতির প্রেসনোট ওএফবির তথ্যমতে বে-শপিং সেন্টার ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা সর্বসম্মতিক্রমে ব্যবসায়ীদের জানানো হয় বলে সভাপতি নাছির উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি কাজী আজিজুল হক,সাঃসম্পাদক বাবু চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেন।ইপিজেড চৌধুরী মার্কেটও দোকান বন্ধ রাখার ঘোষনা ব্যানার টাঙ্গিংয়ে এবং নোর্টিশ লাগিয়ে জানান।
এদিকে বন্দরটিলাস্থ”ঐতিহ্যবাহী শাহ প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মুজিবুল হক শারিফী,সাঃসম্পাদক-মোঃ মিঠুন ,সাবেক সভাপতি-হাজী মোঃশাহজাহান সাজু জানাই, বন্দরটিলা শাহপ্লাজা মার্কেট সরকারের পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষনা দেন।
আর পতেঙ্গা থানা সন্নিকটে দুপুরে”স্টিল মিল(বাজারস্থ)আলী প্লাজা মার্কেটেও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে জরুরী সভায় মিলিত হন। তারা দোকান মালিক সমিতির মতে অনুরূপ বন্ধের সিদ্ধান্ত নেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন-আলী প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিমোঃইসমাইল,সাঃসম্পাদক মোঃআশ্রাফআলী চৌধুরী,নুর শপিং সেন্টারের আবু নোমান,মোঃফরহাদ উদ্দিন,মহাজন গোল্ডেন টাওয়ারের শাহ আলম,মুসলেহ উদ্দিন সহ অন্যান্য মার্কেটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই ভাবে কাটগরের নুর মহল,এন এন টাওয়ার,নেভী হাসপাতাল গেইটস্থ পোর্টলেন্ড মার্কেটেও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
তাছাড়া বন্দরথানাধীন বন্দর পোর্ট কলোনী মার্কেটও দোকান মালিক সমিতির ঘোষনা অনুযায়ী মার্কেটেও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রেসনোটে সবাই কে অবগত করেছেন বলে নোর্টিশসূত্রে জানিয়েছেন। সকল মার্কেট নেতৃবৃন্দর একটিই ঘোষনা বা শ্লোগান”জীবন বাঁচলে-জীবিকা উপার্জন”। এর আগে গত ০৮মে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের ১০টি সুবিশাল শপিংমল ওবিপনীবিতান/মার্কেট বন্ধ রাখার ঘোষনা দোকান মালিক সমিতির বরাত দিয়ে সকল মিডিয়াকে অবগত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com