সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

এমপি লতিফ এর পক্ষ থেকে চট্টগ্রাম -১১ আসনের ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সামগ্রী প্রদান।

 

এমপি লতিফ এর পক্ষ থেকে
চট্টগ্রাম -১১ আসনের ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সামগ্রী প্রদান।

বিশেষপ্রতিনিধিঃঃ-  ২৭এপ্রলি

এম. এ. লতিফ এমপি চট্টগ্রাম-১১ আসনের ২৬৩ টি মসজিদ এর ৫১২ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে জনপ্রতি ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি করে চিনি প্রদান করেন। ইমাম মুয়াজ্জিনদের কল্যানে এম. এ. লতিফ এমপি কর্তৃক চট্টগ্রাম-১১ আসনের ইমাম মুয়াজ্জিনদের পেশাজীবি সংগঠন “স্বাধীনতা ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদ” ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। উক্ত সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে অত্র সংসদীয় আসনের ২৬৩টি মসজিদের ১ জন ইমাম ও ১ জন মুযাজ্জিন হিসেবে ৫১২ জন ইমাম মুয়াজ্জিনের মাঝে জনপ্রতি উল্লেখিত পরিমানে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সকাল ১০ টায় চট্টগ্রাম-১১ আসনের ১০টি ওয়ার্ডের ১৪ নির্বাচিত মসজিদ থেকে সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দের মাধ্যমে সকল ইমাম মুয়াজ্জিনদের মাঝে উক্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনের আহবায়ক আগ্রাবাদ সিডিএ আ/এলাকার বায়তুল আমিন জামে মসজিদের খতিব অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ ও সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড পশ্চিম মুসলিমাবাদ এলাকার আলহাজ্ব হাফিজুরর রহমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এখলাছুর রহমান ইমাম মুয়াজ্জিনদের কল্যানে বিভিন্ন সময়ে এমপি মহোদয়ের গৃহীত পদক্ষেপ সমূহের জন্য কৃতজ্ঞতা জানায়। তারা দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসেবায় বিশ্বাসী জননেতা এম.এ.লতিফ এমপি তাদের কথা স্মরন করে খাদ্য সামগ্রী প্রদান করে সম্মানীত করায় ধন্যবাদ জানান। তারা মহান আল্লাহপাকের দরবারে ইমাম মুয়াজ্জিনদের কল্যানে এম. এ. লতিফ এমপি’র এই উপহার কবুল করে তাকে ও করোনা ভাইরাস থেকে এলাকাবাসী তথা দেশবাসীকে হেফাজতের জন্য দোয়া করেন।

উক্ত কাজে চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা ইমাম মুয়াজ্জিনদের সহযোগীতা করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com