শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

১০দশহাজার ইয়াবা ১ টি পিকআপ ভ্যান সহ ১ জন কে আটক করেছে র‍্যাব-৭ ।

 

নগরীর অক্সিজেন এলাকায় র‌্যাবের অভিযানে
১০দশহাজার ইয়াবা ১ টি পিকআপ ভ্যান সহ ১ জন কে আটক

 

বিশেষ খবরঃ২২ এপ্রিল

র‌্যাব-৭ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা হতে অক্সিজেন রোড হয়ে ঢাকার দিকে রওনা কালে ২২ এপ্রিল রাত্র ১টার সময় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপ ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করতঃ আসামী মোঃ ইব্রাহিম খলিল (৩৫), পিতা- মন্তাজ মিয়া, গ্রাম- মৌয়ার্ত্তা, পোঃ ঝলম বাজার, থানা- বরুরা, জেলা- কুমিল্লা’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে পিকআপ ভ্যানটি তল্লাশী করে পিকআপ ভ্যানেরভিতরে ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত পিকআপ যোগে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা এবং জব্দকৃত পিকআপ ভ্যানের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম বায়েজীদ থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয় বলের র‌্যাবের মিডিয়া অফিসার মোঃ মাহমুদুল হাসান সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com