শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

পতেঙ্গা চরপাড়ায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা: মূল আসামি আটক

পতেঙ্গা চরপাড়ায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা: মূল আসামি আটক

মুঃ বাবুল হোসেন বাবলা:২৩ জুন, চট্রগ্রাম

নগরীর পতেঙ্গা চরপাড়ায় তুচ্ছ ঘটনায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হোসেনকে (৪১) গ্রপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার এনামুল উত্তর পতেঙ্গার মৃত শাহাজাহান হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (২০ জুন) বরিশাল জেলার কাউনিয়া থানাধীন বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, নিহত আলমগীর সৈকত এলাকায় ঘুরে-ঘুরে পান বিক্রি করতেন। আসামি এনামুলের চরপাড়া মোড়ে ভাতের হোটেল ছিল। হোটেলের দ্বিতীয় তলায় পান বিক্রেতা আলমগীর একটি রুমে ভাড়া থাকতেন।
গত ৮ জুন দুপুর ২টায় এনামুলের দোকানের কর্মচারী আলমগীরের বাসা সংলগ্ন ওয়াসরুম ব্যবহার করতে যায়। সেখানে আলমগীরের সাথে ঐ কর্মচারীর কথা কাটাকাটি হয়। পরে ঐকর্মচারী নিচে নেমে এসে হোটেলের মালিক এনামুলকে তাদের ঝগড়ার বিষয়টি জানায়। এর জের ধরে এনামুল আলমগীরের সাথে ঝগড়া এবং হাতাহাতিতে লিপ্ত হন। এক পর্যায়ে এনামুল ক্ষিপ্ত হয়ে তার আরও দুই-তিনজন কর্মচারীকে নিয়ে আলমগীরকে মারধর করে পালিয়ে যায়।
এক পর্যায়ে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলমগীর। রাত ৯টার দিকে এক প্রতিবেশী বাসায় গিয়ে দেখেন আলমগীরের সাড়াশব্দ নেই। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ঘটনার পর হোটেল মালিক ও কর্মচারী পলাতক ছিল। গত মঙ্গলবার(২০জুন) গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কাউনিয়া থানাধীন বিসিক এলাকায় অভিযান চালিয়ে হোটেল মালিক এনামুলকে আটক করা হয়।
আটক আসামিকে নিকটস্থ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ এর অফিস সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com