শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১০জন কে আটক

পুলিশের পৃথক অভিযানে
জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১০জন কে আটক

মুঃ বাবুল হোসেন বাবলা :০৭জুন

নগরীর পতেঙ্গা মডেল থানার বিশেষ অভিযানের ভিত্তিতে গতকাল (০৬জুন)উত্তর পতেঙ্গা জিইএম গেইটস্থ মেইনরোড এলাকা ফুটপাতের পাশে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬জন কে আটক করেছে।
আটককৃতরা হলেন মোঃ রিফাত, মোঃ দিদার, মোঃ নুর উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোঃ ইমরান ও জাফর আহম্মদ।


তাদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা নং-৬৪,তাং০৬/০৬/২০২৩ ইং দায়ের করা হয়।
এদিকে ইপিজেড থানা পুলিশের অভিযানে ২ টি স্টিলের টিপ ছোরা, নগদ ৫,০০০ টাকা ও ১ টি বাটন মোবাইলসহ ছিনতাই কারীর ৪ সদস্য কে আটক করেছে পুলিশ।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে গত ০৫ জুন ভোর রাতে বিশেষ অভিযানে কর্ণফুলী ইপিজেডের পকেট গেইটস্থ রেইনবো কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী কাঁচা বাজারে বাদির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪জন কে আটক করেছেন।
ধৃত ব্যক্তিদের কাছ থেকে২ টি স্টিলের টিপ ছোরা, নগদ ৫,০০০ টাকা ও ১ টি ওয়ালটন বাটন মোবাইলসহ ছিনতাই কারীর সদস্য মোঃ হাসান ইমাম রুবেল, মোঃ রানা হোসেন, সাকিব মো:রাহাত ও গোলাম ইয়াসিন (ইভান )কে আটক করে পুলিশ।


আটককৃতদের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল করিম। এছাড়াও ইপিজেড এলাকায় দুটি বৃহৎ শিল্প অঞ্চলের লক্ষ্য লক্ষ্য শ্রমিক ও অতি ঘনবসতিপূর্ণ অবস্থান হওয়ায় সম্প্রতি সময়ে মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের উপদ্রব বেড়ে গেছে বলে থানা সূত্র জানায়। দুই এলাকায় পুলিশি অভিযান এবং নিরাপত্তা নিশ্চিতে টইল অভিমান বাড়ানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানান।
…………….
ছবি ও তথ্য: সিএমপি দপ্তর থেকে প্রদত্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com