সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

নীলফামারীতে সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি ঃঃ-

নীলফামারী সদর উপজেলায় ৪ মাস বয়সী সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে জাকারিয়া শেখ (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বাবাকে আটক করেছে সদর থানা পুলিশ।

ঘটনা শনিবার (১৩ই মে) ভোরে উপজেলার দক্ষিণ হাড়োয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জাকারিয়া শেখ চড়াইখোলা পশ্চিম কুচিয়ার মোড় শেখপাড়া এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি উত্তর সোনাখুলি কামিল মাদরাসা শিক্ষকতা (প্রভাষক) করতেন।

পুলিশ জানায়, আট বছর আগে জাকারিয়া ইসলামের সঙ্গে বিয়ে হয় তার দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা মমতার। চার মাস আগে ইয়াহিয়া শেখ আপন নামে একটি ছেলে সন্তান হয় তাদের। বিয়ের কিছুদিন পর কাজী মারা যাওয়ায় তার কাবিননামা তোলা হয়নি তাদের। গত কয়েকদিন ধরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কাবিননামার জন্য স্বামী জাকারিয়াকে চাপ দেন আয়েশা। তবে এ সন্তান তার নয় বলে অস্বীকার করেন জাকারিয়া। এ নিয়ে পারিবারিক কলোহ ছিল তাদের।

শনিবার ভোরে চার মাসের ওই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন জাকারিয়া। হত্যার পর ভয়ে আমি হত্যা করিনি বলে চিৎকার করলে টের পান আয়েশা সিদ্দিকা। খবর পেয়ে পুলিশ গিয়ে জাকারিয়াকে গ্রেফতার করে।

জাকারিয়ার স্ত্রী আশেয়া সিদ্দিকা মমতা বলেন, ‘তার তো আরও একটা সংসার আছে। কাজী মারা যাওয়ায় কাবিননামা নাই। উনার যদি কিছু হয় তাহলে আমার সন্তানের কী হবে ভেবে কাবিন চাইলাম। কিন্তু সেই কাবিনের জন্য তিনি আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। কাবিন চাওয়ায় আমার কাল হলো। আমি উনার বিচার চাই।’

এ বিষয়ে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, দ্বিতীয় বিয়ের দীর্ঘদিন পর সন্তান হওয়ায় অস্বীকার ও স্বীকৃতি দেওয়া নিয়ে পারিবারিক ঝামেলা ছিল। গতরাতে চার মাসের শিশুকে হত্যা করেন জাকারিয়া। ঘটনার পরপরই আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com