সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

৪১টি ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরীর নিজ উদ্দ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত।

 

৪১ ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরীর নিজ উদ্দ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

 

ডেক্স নিউজঃঃঃ-

 

করোনা ভাইরাসের প্রকোপে পুরো দেশ লক ডাউন হওয়ায় বিপাকে পড়েছে দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। ঠিক তখনি মানবতার সেবক হয়ে চট্টগ্রাম নগরীর গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

করোনা প্রকোপ শুরু হওয়ার পর পরই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নিজ উদ্দ্যেগে নগরীর ৪১ ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।

তারই ধারাবাহিকতায় তিনি ৩ এপ্রিল শুক্রবার নগরীর সরাইপাড়া, মুনিরনগর, উত্তর কাট্টলী ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের গরীব মানুষদেরকে বিতরণের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

এ সময় তিনি বলেন, দেশের এই দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সকল‌কে অত্যন্ত ধর্য্য সহকা‌রে সরকা‌রি নি‌র্দেশনা অনুসরন ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উ‌চিৎ সরকারী নি‌র্দেশনা যথাযথ ভা‌বে অনুসরন করা। এ সময় সব‌চে‌য়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমা‌জের নিম্ম আ‌য়ের মানুষগু‌লো। তারা দি‌নে আ‌নে দি‌নে খায়। বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁ‌ছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উ‌চিৎ নিম্ম আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এ‌গি‌য়ে আসা।

তিনি আরো বলেন, মান‌বিকতার পরীক্ষা আজ আমা‌দের সাম‌নে। সংক‌টকা‌লে মান‌বিকতার প‌রিচয় পাওয়া যায়। অ‌নে‌কেই আ‌ছেন, যারা নির‌বে এ ধর‌নের সহায়তা ক‌রে যা‌চ্ছেন। আ‌মি তা‌দের সকল‌কে আন্ত‌রিক ধন্যবাদ জানা‌চ্ছি এবং অন্য‌দের ও আ‌রো অ‌ধিকহা‌রে মানবতার কল্যা‌নে এ‌গি‌য়ে আসার অনু‌রোধ জানা‌চ্ছি। আমরা জা‌নিনা, কত‌দিন আমা‌দের‌কে ক‌রোনা বি‌রোধী যু‌দ্ধে থাক‌তে হ‌বে। কিন্তু ধর্য্য, নিয়মানুব‌র্তিতা, সতর্কতা ও যার যার অবস্থান থে‌কে পর্যাপ্ত ভূ‌মিকা রে‌খে গে‌লে সৃ‌ষ্টিকর্তা আমা‌দের‌কে অবশ্যই বিজয়ী কর‌বেন। নগরবাসীর প্র‌য়োজ‌নে আ‌মি নি‌জে‌কে উৎসর্গ ক‌রে‌ছি। যত‌দিন পর্যন্ত আমার নগরবাসী ক‌রোনার প্রভাবমুক্ত হ‌চ্ছেনা, তত‌দিন আমার স‌চেতনতা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাক‌বে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক জনাব মোহাম্মদ ইকবাল, নগর যুবলীগ নেতা মো: আবু, মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: হোসেন, সরাইপাড়া ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com