সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

বন্দরটিলা টিসিবির সামনের সড়কে কোস্ট গার্ডের গাড়ীর ধাক্কায় তিন মোটর বাইক আরোহী আহত….!

 

বন্দরটিলা টিসিবির সামনের সড়কে
কোস্ট গার্ডের গাড়ীর ধাক্কায় তিন মোটর বাইক আরোহী আহত….!

হোসেন বাবলাঃ২রা এপ্রিল

নগরীর ইপিজেড থানার অতিনিকটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বন্দরটিলা টিসিবির সামনের সড়কে কোস্ট গার্ডের গাড়ীর ধাক্কায় তিন মোটর বাইক আরোহী আহত….! আহতরা হলেন মোটর বাইক আব্দুল করিম(৩৫), এম.এ বশর(৪২)এবং অপরজন চালক বলে আহত করিম জানিয়েছেন।
পতেঙ্গা থেকে শহরগামী তিনজন যাত্রী মোটর সাইকেল (বাইক নং) কুমিল্লা-ল১১-৮২৪৬ কে টিসিবির মোড়ে পিছন দিকে থেকে ইউর্টাণ করার সময় কালো রঙের(কোস্টগার্ড)প্রাইভেটকার নং-ঢাকামেট্টো-গ২৫-৬৮০৬গাড়ীটি সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেলের যাত্রীরা ৫/৭ফুট দূরে ছিটকে পড়েন।এতে আহত এম.এ বশর(৪২)কোমরে বেশী আঘাত পেলে তাকে প্রথমে নেভী হাসপাতালে এবং পরে শহরের একটি হাসপাতালে নিয়ে গেছেন বলে ঘটনাস্থল থেকে জানা গেছে।
এতে করে তিনজনই কম-বেশী আহত হয়েছেন। আহতদের কে উৎসক জনতা প্রাথমিক ভাবে উদ্ধার করে নিকটস্থ প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন বলে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান।দূর্ঘটনায় কোস্টগার্ড প্রাইভেট কারের সামনের বাম্পার সম্পূন্ন ভেঙ্গে পড়ে গেছে।
ফুটপাতে দাড়িঁয়ে থাকা জনতারা জানান,পতেঙ্গা থেকে শহরগামী মোটর সাইকেলটি পুলিশ সার্জন হেলম্যাট ওঅধিক যাত্রী বহনের জন্য সিগনাল দিলে তারা ভয়ে মোটর বাইক উল্টোপথে চালাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে। পরে দুপুরের দিকে কোস্টগার্ ‘এর উচ্চ পদস্থ কর্তারা এসে বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন বলে ইপিজেড থানার পুলিশ সূত্রে জানাগেছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com