শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি

ট্রাক্টর উল্টে চালক মতিজুল ইসলাম (২২) নিহত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী)সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মতিজুল একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী জানান, জমিতে চাষ শেষে টাক্টর ধোয়ার জন্য বুড়িখোড়া নদীর দিকে ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন চালক মতিজুল ইসলাম। পথে বাবুর বাজার এলাকায় সড়ক থেকে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে উল্টে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মতিজুল ইসলাম। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টটি সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়লে চালক মতিজুল ইসলাম টাক্টরের নিচে চাপাড়া পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় চালক মতিজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ওই চালকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com