রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

কেন্দ্রবিন্দু-৮৮’র শিক্ষাবৃত্তি পেলো একশ চারজন শিক্ষার্থী

কেন্দ্রবিন্দু-৮৮’র শিক্ষাবৃত্তি পেলো একশ চারজন শিক্ষার্থী

রবিউল ইসলাম ঃ- অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ১০৪ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কেন্দ্রবিন্দু-৮৮ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে গতকাল শনিবার দুপুরে নওয়াপাড়া বাসস্ট্যা- সংলগ্ন সাগরিকা শপিং মলের দ্বিতীয় তলায় শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।


কেন্দ্রবিন্দু-৮৮ এর সভাপতি ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সরকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, কেন্দ্রবিন্দু-৮৮ এর সহ-সভাপতি আবু জাফর সরদার, যুগ্ম সম্পাদক কৃষিবিদ শ্যামল পাল, সাংগঠনিক সম্পাদক আহসানুজ্জামান রাজা, প্রচার সম্পাদক নিতিশ রঞ্জন সাহা, সদস্য মারুফ হোসেন, এনামুল কবীর বুলবুল, আব্দুস সালাম, শাহিনুল ইসলাম ও দেবানন্দ চক্রবর্তী। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, কেন্দ্রবিন্দু-৮৮ এর সাধারণ সম্পাদক মশিউল আলম পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।


এ ব্যাপারে সভাপতি আসলাম হোসেন বিশ্বাস জানান, ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০২ জন শিক্ষার্থীকে নগদ এক লাখ দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ২ জন অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। অভয়নগরে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের ৪০জন বন্ধুর সমন্বয়ে কেন্দ্রবিন্দু-৮৮ নামের এ সংগঠনি পরিচালিত হয়ে আসছে। মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই এ সংগঠনের মূলমন্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com