মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

জাঁকজমকভাবে উদযাপিত হলো সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

 

জাঁকজমকভাবে উদযাপিত হলো সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনবান্ধন সিএমপি গড়ার প্রত্যয়ে জাঁকজমকভাবে উদযাপিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়। এর আগে তিনি নবনির্মিত কেন্দ্রীয় অস্ত্রাগার, কালুরঘাট পুলিশ ফাড়ি ও মনছুরাবাদ পুলিশ লাইন্সে পুলিশের ব্যারাক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ (রায়), বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরবর্তীতে মাননীয় আইজিপি মহোদয় ৭৫ এর ১৫-ই আগস্টে জাতির জনক সহ তার পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও তিনি ৭১এর মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন চট্টগ্রাম বিট্রিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার। জাতির পিতার আহবানে চট্টগ্রামের মানুষের পাশাপাশি পুলিশও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

তিনি উল্লেখ করেন সিএমপি সবসময় উদ্ভাবনী ও গণমূখী পুলিশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে তিনি সিএমপির পুলিশ সদস্যদের আত্নত্যাগের কথা স্বরন করেন। এছাড়াও তিনি গণমূখী পুলিশিং কার্যক্রমে নেওয়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পরিশেষে তিনি পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের গৃহীত নানা বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এসময় সেখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ; সাবেক চসিক মেয়র; বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী; সম্মানিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার; সম্মানিত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি; পুনাক সিএমপির সম্মানিত সভানেত্রী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক); অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সহ পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com