মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পাথর ঘাটায় পুলিশের হাতে আর টিভির সাংবাদিক লাঞ্ছিত।

 

চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন আরটিভি চট্টগ্রাম অফিসের ক্যামেরাপারসন ইমরান হোসেন ইমু খান। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইমু খান বলেন, পাথরঘাটা ব্রিকফিল্ড রোড ওয়াবদা কলোনিতে খেলাকে কেন্দ্র করে মারামারি হলে কোতোয়ালি থানা থেকে পুলিশ আসে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পথে আমার ছেলের দোকানের জিনিসপত্র ফেলে দেয়। ছেলের দোকানের মালামাল কেন ফেলে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করতে গেলে পুলিশের এক সদস্য আমাকে লাথি মারে। আমাকে মারার পাশাপাশি আমার ছেলেকেও আঘাত করে পুলিশ। এ সময় ছেলে আমার গায়ে পড়লে মাথায় ভীষণ ব্যথা পাই আমি।

ইমু খান আরও বলেন, এ ঘটনা আমি ভিডিও করতে গেলে আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। আমি সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও তারা আমার মোবাইল নিয়ে টানাটানি করে। পরবর্তী সময়ে পুলিশ আমার ছেলেকে লাথি মারার বিষয়টি অস্বীকার করে আমাকে বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির আরটিভি নিউজকে বলেন, এমন ঘটনা হওয়ার কথা নয়। দোকানে কেন হাত দিল, বিষয়টি খোঁজ নিচ্ছি। আপনি (প্রতিবেদক) আগামীকাল দুপুর ১২টার দিকে থানায় আসেন। বিষয়টি নিয়ে কথা বলব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com