রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

চিটাগাং উইম্যান চেম্বারে আমরি হসপিটালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিটাগাং উইম্যান চেম্বারে আমরি হসপিটালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডেক্স নিউজঃ- ::২৮নভেম্বর

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় আমরি হসপিটাল লিমিটেড এর উদ্যোগে বিষয়ক সেমিনার ২৭ নভেম্বর বিকাল ৪টায় উইম্যান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরি গ্রুপ অব হসপিটালস্ধসঢ়; এর চীফ মার্কেটিং অফিসার প্রকাশ নায়ার। সেমিনারে শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডিপার্টমেন্ট অব কার্ডিওলজি’র সিনিয়র কনসালটেন্ট ডা.
অরিজিৎ ঘোষ এবং ডিটার্পমেন্ট অব এ্যাবস্ধসঢ়;টেকরিক এন্ড গাইনোকোলজি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. সানসিলা তালুকদার শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোকপাত করেন এবং উপস্থিত নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে চিকিৎসা ব্যবস্থাও বিপুল সমৃদ্ধ ও সহজ হয়েছে। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে সাধারণ মানুষ ও রোগীরা আধুনিক চিকিৎসা ব্যবস্থান নতুন নতুন উদ্ভাবনী সম্পর্কে জানতে পারছে। তিনি সেমিনার আয়োজনের জন্য আমরি হস্ধসঢ়;পিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে প্রকাশ নায়ার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্র এর সকল সদস্যদের জন্য হ্রাসকৃত হারে চিকিৎসার সুযোগের কথা উল্লেখ করে বলেন, আমরা ভারত বর্ষের বেশ কয়েকটি রাজ্যে আমাদের স্বাস্থ্যসেবা কার্যকৃম পরিচলনা করে থাকি। আপনারা আমরি হসপিটাল এর যে কোন শাখা থেকে যে কোন স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবেন।
নারীর স্বাস্থ্যসচেতনতার কথা উল্লেখ করে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব বলেন, নারীরা সংসার-সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানা থাকা অত্যন্ত জুরুরী। অনুষ্ঠান শেষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালকবৃন্দের জন্য আমরি হস্ধসঢ়;পিটাল এর পক্ষ থেকে প্রিভিলেজ কাড প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com