মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

শিশু-আয়াতের-৬-টুকরো-লাশ একের পর এক বর্বোরচিত ঘটনায় ঝরছে শিশুর প্রান

বন্দরটিলা নয়ারহাট এলাকা থেকে নিখোঁজের ১০দিন পর শিশু আয়াত ৫ এর লাশ উদ্ধার করেছে পিবিআই

হোসেন বাবলা :: ২৫শে নভেম্বর

নগরীর ইপিজেড বন্দরটিলা(নয়ারহাট ) থেকে নিখোঁজের ১০দিন পর পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতের লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আবির আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
২৫ নভেম্বর (শুক্রবার )নগরীর আকমল আলী রোডে খালের পাশ থেকে শিশুর ৬ টুকরা লাশ উদ্ধার করা হয় বলে জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আকমল আলী রোড থেকে আবির আলীকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া কিশোর আবির আলী ভিকটিমের দাদার বাড়ীতে ভাড়া ঘরে থাকতেন। কিশোর আবির নিকটস্থ একটি গার্মন্টেস ফ্যাক্টুরীতে কর্মরত ছিলেন বলে পিবিআই সূত্রে জানায়। নিখোঁজের দিন শিশু আয়াতকে অপহরণ করে বিভিন্ন স্থান থেকে মুক্তিপনের জন্য ফোন করেন আসামীরা,অপহরণের পর চিৎকার করলে আয়াতকে সে শ্বাসরোধে হত্যা করে। পরে আকমল আলী রোডস্থ সমূদ্র সৈকতের বাসায় নিয়ে মরদেহ ৬ টুকরা করে সাগরে ফেলে দেয়।

বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা বলেন, ‘আয়াত নিখোঁজের পর থেকেই আবিরের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তার এক বন্ধু পুলিশকে জানায়, কিছুদিন আগে একটি ট্রলি ব্যাগ রিকশায় তুলতে সাহায্য চায় আবির। সেই সূত্র ধরেই আমরা আবিরের বাসায় অভিযান চালাই। এরপর তার বাসা থেকে আয়াতের মাথার স্কার্ফ উদ্ধার করি এবং নিশ্চিত হই আবিরই আয়াতের ঘাতক।

আমরা সেখানে গিয়ে ঘাতক আবিরকে পাইনি। পরবর্তীতে পিবিআই’র একটি টিম আবিরকে গ্রেফতার করে।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, ‘মুক্তিপণ দাবির উদ্দেশ্যে তাকে (আয়াত) অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে আকমল আলী সড়ক থেকে আটক করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে।


তিনি আরও বলেন, ‘আবির জানিয়েছে, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে সে অপহরণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে মরদেহ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরো করে।‘খণ্ডিত মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়। সেসব আমরা উদ্ধারের চেষ্টা করছি, তবে মরদেহ টুকরো করার কাজে ব্যবহার করা বটি ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনের বাসা থেকে বেরিয়ে মকতবে (মাদরাসায়)আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আয়াত। নিখোঁজের পরপরই ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com