বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

সিএমপি বাকলিয়া থানার অভিযানে ২৪ ঘন্টার মধ্যে অপহরণকৃত ৫ মাসের শিশু উদ্ধার, আটক-১

 

সিএমপি বাকলিয়া থানার অভিযানে ২৪ ঘন্টার মধ্যে অপহরণকৃত ৫ মাসের শিশু উদ্ধার, আটক ১

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

মামলার বাদী তাসলিমা আকতার এর বর্তমান ঠিকানায় নাফিজা আক্তার সুমী সাবলেট হিসেবে বসবাস করে আসছিল। গত ০৭/১১/২০২২ ইং, সকাল অনুমান ৮ টার সময় আছমা উল-হোসনাকে নাফিজা আক্তার সুমীর কোলে দিয়ে বাদী তার বাসার ভিতরে ওয়াশ রুমে গোসল করার জন্য যায়। তিনি ওয়াশ রুম থেকে গোসল সেরে বের হয়ে দেখেন যে, সুমী আক্তার ও তার কন্যা আছমা উল-হোসনা ৫ মাস বয়স বাসায় নেই।

তখন তিনি নাফিজা আক্তার সুমীসহ তার কন্যাকে আশপাশে খোঁজাখুজি করে না পেয়ে রুমে এসে দেখতে পান যে তার ব্যবহৃত Vivo মোবাইল ফোন এবং ওয়্যার ড্রোবের ভিতরে থাকা নগদ ২,০০০/- টাকা নেই। তখন তিনি বুঝতে পারেন যে, বাদী ওয়াশ রুমে থাকার সুযোগে নাফিজা আক্তার সুমী কৌশলে তার শিশু কন্যা আছমা উল-হোসনা ৫ মাস কে অপহরণ পূর্বক বাদীর খাটের উপর থাকা তার ব্যবহৃত সীম সংযুক্ত Vivo মোবাইল ফোন এবং ওয়্যার ড্রোবের ভিতরে থাকা নগদ ২,০০০/- টাকা নিয়ে পালিয়ে যায়। উক্ত অপহরণের বিষয়ে বাদীর অভিযোগের প্রেক্ষিতে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, মোহাম্মদ আবদুর রহিম’দের নেতৃত্বে অপারেশন্স অফিসার জনাব সাজেদ কামাল সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন বড় বগডেইল এলাকা থেকে ভিকটিম আছমা উল-হোসনা (৫ মাস) কে উদ্ধার করে  ঘটনায় জড়িত নাফিজা আক্তার সুমী কে গ্রেফতার করেন এবং তার হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি Vivo মোবাইল ফোন এবং নগদ ২,০০০/- টাকা উদ্ধার করেন।

নাফিজা আক্তার সুমী (২০), স্বামী-নজরুল ইসলাম, পিতা-সুলতান আহমদ, মাতা-ছেনোয়ারা বেগম, -বড় বগডেইল, মনিরের বাপের বাড়ী, ৫নং ওয়ার্ড, কুতুবদিয়া,জেলা-কক্সবাজার,

জোয়ানিয়ালা, ফরিদুল আলম এর বাড়ী, মৌলভী পাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার।

বলে জানিয়েছেন সিএমপি মিডিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com