মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র- শান্তি শৃঙ্খলা সর্বত্র

 

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র- শান্তি শৃঙ্খলা সর্বত্র। এ মন্ত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের আয়োজনে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

এ উপলক্ষে অদ্য ২৯ অক্টোবর, ২০২২ খ্রী. ১০.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মাল্টিপারপাস শেডে মাননীয় সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এম রেজাউল করিম চৌধুরী।

মাননীয় চসিক মেয়র তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরন করেন এবং করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সিএমপি কমিশনার তার বক্তব্যে ‘অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ জনগন কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। । এসময় তিনি প্রতিটি থানার সিপিও এবং কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের তাদের বছরব্যাপী কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও সম্মাননা স্মারক তুলে দেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে সিএমপির প্রতিটি থানা ও ইউনিট দিনব্যাপী পৃথক পৃথক কার্যক্রম পরিচালনা করেছে।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজ সহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা। মুজিববর্ষের অংগীকার বাস্তবায়নে পুলিশকে জনতার পুলিশে পরিণত করার এ যেন এক নতুন প্রচেষ্টা।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন পিপিএম(সেবা), উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, মহানগর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com