শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

কর্ণফুলী থানার অভিযানে ১৮ ঘন্টার মধ্যে আত্মসাৎকৃত ৬,৫২,৫১০ টাকাসহ আটক -১

সিএমপির কর্ণফুলী থানার অভিযানে মামলা রুজুর ১৮ ঘন্টার মধ্যে আত্মসাৎকৃত ৬,৫২,৫১০/-টাকাসহ আটক ০১ জন।

ডেক্স নিউজঃ-  সিএমপি মিডিয়া

সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা যুবক চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় শুরু করেন ই-মানি সার্ভিস ব্যবসা। প্রতিষ্ঠা করেন Bake & Pack নামক প্রতিষ্ঠান। গত ১৩/১০/২০২২ খ্রিঃ তার নিয়োজিত ম্যানেজার ছৈয়দ মোঃ নূরুল আকবর (৩৬) তার প্রতিষ্ঠানের নগদ ৬,৫২,৫২০/-টাকা ঘটনাস্থল থেকে আত্মসাতের উদ্দেশ্যে নিজ হেফাজতে নিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। পরে বাদী টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে আইনী প্রতিকারের জন্য ছুটে আসেন কর্ণফুলী থানায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে সিএমপির কর্ণফুলী থানার অভিযানে ১৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা থেকে ছৈয়দ মোঃ নূরুল আকবর (৩৬) কে আটক করেন এবং তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক কর্ণফুলী থানাধীন জুলধায় তার শ্বশুর বাড়ী থেকে ৬,৫২,৫১০/-টাকা উদ্ধার করেন।

আসামীর নাম ও ঠিকানাঃ ছৈয়দ মোঃ নূরুল আকবর(৩৬), পিতা-মৃত মৃত ছৈয়দ আমিরুল ইসলাম, মাতা-ইয়াছমিন আক্তার, সাং-মালিয়ারা, পশ্চিমপাড়া, ছৈয়দ বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com