রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

ঈদ-এ মিলাদুন্নবী জশ্‌নে জুলুস উদযাপন উপলক্ষে সিএমপি’র রোডম্যাপ

 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/১০/২০২২খ্রিঃ তারিখ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী এর জশ্‌নে জুলুস উদযাপন উপলক্ষে জুলুস-এর র‌্যালী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জশ্‌নে জুলুস যথাযথ মর্যাদায় উদযাপনকালীন বিপুল সংখ্যক লোকের সমাগমে র‌্যালীসহকারে নগরীর কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মোড়-গণি বেকারী মোড়-জামালখান মোড়- আসকারদীঘির পাড়- কাজিরদেউরী মোড়-আলমাস মোড়- ওয়াসা মোড় হয়ে জিইসি অভিমুখে চলাচলের কারণে নিম্নোক্ত মোড়/ স্থানগুলোতে আগামী ০৯/১০/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘঃ হতে দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত র‌্যালী অভিমুখী সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

উক্ত জশ্‌নে জুলুস র‌্যালী চলাকালে নগরীর ০১) মেডিকেল হতে অলিখাঁ রোডের মুখ, ০২) তেলিপট্টি মোড়, ০৩) চকবাজার থানা রোডের মুখ, ০৪) সিজিএস স্কুল মোড়, ০৫) প্যারেড কর্ণার, ০৬) গণি বেকারী মোড়, ০৭) জামালখান মোড়, ০৮) নুর আহা¤মদ সড়কের মুখ, ০৯) স্টেডিয়াম গোল চত্ত¡র, ১০) আলমাস সিনেমা মোড়, ১১) এসএইচ খান ফিলিং স্টেশন, ১২) পল্টন রোডের মুখ এবং ১৩) শিল্পকলা একাডেমী রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে র‌্যালী অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পবিত্র “ঈদ-এ-মিলাদুনবী”উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় র‌্যালী সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণ’সহ সংশ্লিষ্ট সকল’কে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

উক্ত ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com