রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

পানির অপর নাম জীবন,, সর্বসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা” উদ্বোধন,, পুনাক

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম-এর উদ্যোগে “সর্বসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা” উদ্বোধন

মোঃ শাহরিয়ার রিপন ঃ- বিশেষ প্রতিনিধি

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম সবসময় জনকল্যাণমুখী, সেবামূলক কর্মকাণ্ড করে আসছে। এরই ধারাবাহিকতায় সিএমপি পুনাক সভানেত্রী জনাব রীতা দাস তৃষ্ণার্ত সকল পথচারীর পিপাসা নিবারণের উদ্দেশ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করার পরিকল্পনা করেন।

পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পিউরিফিকেশন সিস্টেম যাচাই-বাছাই শেষে নিম্নোক্ত প্রকল্পটি উদ্বোধন করেন।

আজ ০৩ অক্টোবর ২০২২ খ্রি. রোজ সোমবার দুপুর ১২:১৫ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম এর সভানেত্রী জনাব রীতা দাস পুনাক শোরুমের সামনে সর্বসাধারণের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুনাক সভানেত্রী উপস্থিত

সাংবাদিকসহ সকলের উদ্দেশ্যে এই প্রকল্পের উদ্দেশ্য ও খুঁটিনাটি বিবরণ তুলে ধরেন। তিনি জানান, “তৃষ্ণার্ত পথচারীসহ সকলের জন্য সুপেয় ও নিরাপদ পানির সুব্যবস্থা নিশ্চিত করতেই পুনাকের পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এখন থেকে যে কেউ বিনামূল্যে এখান থেকে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। পানি পানের সুবিধার্থে দুটি ট্যাপের ব্যবস্থা করা হয়েছে। পাঁচ স্তরের পিউরিফিকেশন সিস্টেমের পিউরিফাইয়ারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

এটি ঘন্টায় ৬০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম, চাহিদার ভিত্তিতে যার সক্ষমতা আরো বৃদ্ধি করা হবে। এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার-উপযোগী রাখা হবে।”

পুনাক এই রকম সেবামুখী ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com