রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

পূজা মন্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

 

আজ ২৯ সেপ্টেম্বর, ২০২২ নগরীর খুলশী থানাধীন লালখান বাজারস্থ সনাতন সমাজ কল্যান সংঘ পূজা মন্ডপ ও কোতোয়ালি থানাধীন জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)। এসময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ খ্রিঃ উপলক্ষে নগরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান।

পরিদর্শন কালে সিএমপি কমিশনার মহোদয় পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকার ২৬৬ টি স্থানে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। এই ২৬৬ টি পূজা মন্ডপ ঘিরেই সিএমপির নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিয়মিত পোষাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটের পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

 

 

এছাড়াও সিএমপি কমিশনার মহোদয় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মন্ডপের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রতিটি মন্ডপ ঘিরেই জাতি ধর্ম নির্বিশেষে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
প্রতিটি মন্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে পৃথক গেইটের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পরিমাণে ভোলান্টিয়ার রাখা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মন্ডপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।

প্রতিবারের মত চট্টগ্রামবাসী প্রতিটি ধর্মের প্রতিটি উৎসবে যেমন অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করেন, তেমনি এবারেও একটি অসাম্প্রদায়িক চেতনা থেকে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপনে নগরবাসীর সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com