রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

স্ত্রীর পরকীয়ায় স্বামী খুন ৪ দিন পর লাশ উদ্ধার !!!

 

পটিয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: সন্দেহ স্ত্রীর পরকীয়া

বাবুল হোসেন বাবলা: চট্টগ্রাম ২১সেপ্টেম্বর

নিখোঁজের চার দিন পর পটিয়ায় মো. ইদ্রিস (৩৫) নামের এক দিনমজুর যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের ইন্দ্রপুল এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইদ্রিসের স্ত্রী শারমিন আকতারকে (৩২) আটক করা হয়েছে।

জানা গেছে, ওই যুবক উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দানু মিয়ার ছেলে। গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় মা জহুরা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেন। ইদ্রিস ইন্দ্রপুল এলাকার একটি ডেইরি ফার্মে দিনমজুরের কাজ করতেন। নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন সন্দেহ করেন ইদ্রিসকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। পরে মঙ্গলবার ১০-১৫ জন শ্রমিক দিয়ে ইন্দ্রপুল এলাকার পাশের একটি ডোবাতে খোঁজাখুঁজির পর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটিয়া থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ইদ্রিসের মা জহুরা বেগম অভিযোগ করে বলেন, তার পুত্রবধূর সঙ্গে ছিদ্দিক নামের একজনের সম্পর্ক রয়েছে। এসব নিয়ে প্রায়সময় ছেলের সঙ্গে বউয়ের ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ইদ্রিসকে হত্যা করা হয়েছে।

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ইদ্রিস নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়া থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে শিগগিরই রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com