রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

৮০ হাজার ইয়াবা ও ২ লক্ষ ৬০ হাজার টাকা সহ দুই জন আটক।

 

মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, টিম নং-২১, সিএমপি, চট্টগ্রাম কর্তৃক বিশেষ অভিযানে ৮০,০০০(আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ২,৬০,০০০/-(দুই লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার সহ ০২ জন গ্রেফতার।

ডেক্স নিউজঃ- সি এম পি মিডিয়া

উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগ  মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগ  মোঃ জহিরুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার  কামরুল হাসান (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিএমপি, চট্টগ্রাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, টিম-২১ গত ১৫/০৮/২০২২খ্রিঃ তারিখ চান্দগাঁও থানাধীন চাঁন্দগাও আবাসিক এলাকার সিডিএ স্কুল সংলগ্ন চাঁন্দগাও আবাসিক এরিয়া কল্যাণ সমিতি অফিসের সামনের অভিযান পরিচালনা করে দিল মোহাম্মদ(৪৫) কে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক সিএমপির চাঁন্দগাও থানাধীন আব্দুল হামিদশাহ মাজার সড়ক সংলগ্ন চন্দ্রিমা আবাসিকের ১নং রোডের মোঃ আবুল হাশেমের বিল্ডিংয়ের ২য় তলায় তার ভাড়া বাসা ভিতরে তার এবং তার স্ত্রী ফাতেমা বেগম (৩৪) এর দেখানো মতে তাদের বেড রুমের রক্ষিত আলমারি হতে ১ (এক) টি কাপড়ের ব্যাগের মধ্যে হতে ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একই ব্যাগে থাকা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ২,৬০,০০০/-(দুই লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত ব্যাক্তিরা আন্তঃজেলা পাইকারী পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ধৃত ব্যক্তি এবং তার সহযোগী অন্যান্যরা মায়ানমার হতে টেকনাফ হয়ে ইয়াবা ট্যাবলেট এর বড় বড় চালান সংগ্রহ করে চট্টগ্রামে ধৃত ব্যক্তির বাসায় মজুদ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত সর্বমোট ৮০,০০০(আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুমান ২,৪০,০০,০০০/-(দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা। উক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com