মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

চাকতাই-খাতুনগঞ্চে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রীকে স্মারকলিপি

 

চাকতাই-খাতুনগঞ্চে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি
বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রীকে স্মারকলিপি

মোঃ মহিন উদ্দিন এর তথ্য ও চিত্রে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারী পণ্যের মোকাম চাকতাই-খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাক থেকে ব্যবসায়ী সমিতির কথিত কেরানী ইউনুছের চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনায় চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার(৩১ মে) বেলা ১২ টায় দেয়া স্মারকলিপিতে ট্রাক প্রতি চাঁদাবাজির কারণে বস্তাপ্রতি খরচ বৃদ্ধি নেতৃবৃন্দ কেরানী ইউনুছের অব্যাহত চাঁদাবাজির কারণে ভোগ্য পণ্যের দাম দিন দিন বেড়ে চলেছে বলে উল্লেখ করে বলেন এতে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বেড়ে চলেছে নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে ইউনুছের চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও মামলা-হামলা বন্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পিযুষ কান্তি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমিতি লিঃ এর প্রধান উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল, চাকতাই খাতুনগঞ্জ ট্রাক, কভার্ডভ্যান, মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জেবল হোসেন লেদু, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বেল্লাল, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, সদস্য কবির ড্রাইভার, মোহাম্মদ মিলন, আব্দুস শুক্কুর প্রমুখ। পুলিশের সোর্স ইউনুছ কেরানির চাঁদাবাজি ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো, পরিবহন শ্রমিকদের নির্যাতন মারধরসহ বিভিন্ন অভিযোগে ব্যবসায়ী সমিতির চাকুরী থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনে আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোন ধরণর ব্যবস্থা নেয়া হয়নি। ২৩ মে চাক্তাই-খাতুনগঞ্জে ট্রাক থেকে প্রতিদিনি লাখ লাখ টাকা পুলিশের সোর্স ইউনুছ কেরানির চাঁদাবাজি ও পরিবহণ শ্রমিকদের মারধরের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শতশত পরিবহন শ্রমিক মানববন্ধন করেন। উল্লেখ্য ব্যবসায়ী সমিতির কেরানী ইউনুছের চাঁদাবাজির ঘটনায় বাকলিয়া থানায় ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে গত ১৯ মে লিখিত অভিযোগ।অভিযোগ করার পর বাকলিয়া থানা পুলিশ সোর্স ইউনুছ কেরানীকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেও পুলিশ গ্রেফতার করেনি। ২৩ মে সিএমপি কমিশনার ও উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) লিখিত অভিযোগ করেন। ২৬ মে স্থানীয় এমপি ও শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে লিখিত অভিযোগ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com