বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে !! সিএমপির ৮ নির্দেশনা

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে  !! সিএমপির ৮ নির্দেশনা

ডেক্স নিউজঃ-

তারিখ চট্টগ্রাম মহানগরীর লালদীঘি পাড়ে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মেলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের সমাগম হবে। মেলা চলাকালীন ক্রেতা-বিক্রেতা’সহ আগত লোকজনের সমাগমের কারণে মেলা কেন্দ্রিক আশ-পাশ এলাকার নিম্নোক্ত রাস্তাসমূহে আগামী ২৪/০৪/২০২২খ্রিঃ হতে ২৬/০৪/২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত লালদীঘি অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মেলাস্থলের পার্শ্ববর্তী যে সকল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

০১) আন্দরকিল্লা মোড় (জামে মসজিদের সামনে) হতে বক্সিরহাট-লালদিঘীগামী রাস্তা বন্ধ থাকবে।
০২) জেলা পরিষদ মার্কেট হতে টেরিবাজার-আন্দরকিল্লাগামী রাস্তা বন্ধ থাকবে।
০৩) সিনেমা প্যালেস হতে কে সি দে রোড হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
০৪। জহুর হকার্স/মহল মার্কেট হতে বাটা ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
০৫। টেরিবাজার ফুলের দোকান হতে টেরিবাজারগামী রাস্তা বন্ধ থাকবে।
০৬। আমানত শাহ মাজার রোডের মুখ হতে টেরিবাজারগামী রাস্তা বন্ধ থাকবে।
০৭। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের আসা-যাওয়ার জন্য পুলিশ সহায়তা করবে।
০৮। টেরিবাজার, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাই গামী সব ধরণের পণ্যবাহী গাড়ী/ বড় গাড়ী রাজাখালী দিয়ে প্রবেশ করে মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে।

লালদীঘি আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লোকজনের সমাগম এবং গাড়ী ডাইভারশনের কারণে অত্র এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকবে। এলাকার সড়কসমূহে স্বাভাবিক চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে জরুরী প্রয়োজনে এই এলাকার সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরার্মশ দেওয়া হচ্ছে।

বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com