রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

কাউন্টার টেরোরিজমের অভিযান সাবেক প্রেমিক গ্রেফতার

 

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অভিযান সাবেক প্রেমিকার স্পর্শকাতর ছবি স্থির চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইলিং, গ্রেফতার ০১

প্রেস রিলিজ ঃঃ- সিএমপি ১৮ই এপ্রিল

সিএমপি কাউন্টার টেররিজম থেকে এক প্রেস বার্তায় জানায় মোঃ আরিফ উদ্দিন সাথে ভিকটিমের ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্য়ায়ে সে ভিকটিমকে কিছু না জানিয়ে অন্যত্র বিবাহ করলে ভিকটিম তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয় এবং এর কিছুদিন পর ভিকটিমের বাগদান সম্পন্ন হয়। ভিকটিমের বাগদানের সংবাদ পেয়ে সে ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার কাছে থাকা ভিকটিমের বিভিন্ন স্পর্শকাতর ছবি স্থির চিত্র “হোয়াটসএ্যাপ” এর মাধ্যমে ভিকটিমের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব সহ বিভিন্ন লোকজনকে পাঠায়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে।

পরবর্তীতে সে ভিকটিমের অনুমতি ব্যতীত তার নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি চালু করে এবং অশালীন ক্যাপশন সহকারে তার পরিবারের সদস্যদের ছবি ফেসবুকে আপলোড করে। পাশাপাশি সে প্রতিনিয়ত উক্ত ফেইসবুক আইডি হতে ভিকটিমের ব্যক্তিগত ছবি ইন্টারনেটের মাধ্যমে প্রচারের হুমকি প্রদান করে।

বাদীনির অভিযোগের ভিত্তিতে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি চৌকশ দল সুকৌশলে অভিযুক্ত মোঃ আরিফ উদ্দিন কে সনাক্ত করে গত ১৭ এপ্রিল, ২০২২  গ্রেফতার করে এবং অপরাধ কার্যে ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করে।

গ্রেফতারকৃত মোঃ আরিফ উদ্দিনের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মোঃ আরিফ উদ্দিন (৩৬), পিতা-মৃত হাজী আবুল হোসেন, মাতা-সকিনা বেগম, সাং-চর খিজিরপুর, আবুল হোসেন মেম্বার বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- কালামিয়া বাজার, ইপিক বিল্ডিং, ৭ম তলা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com