রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

মাদার তেরেসা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনায় বক্তারা।

“মাদার তেরেসা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনায় বক্তারা”

বঙ্গবন্ধু ও মাদার তেরেসা আজীবন
মানবকল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন।।

ডেক্স নিউজ ঃ-

মাদার তেরেসা ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২৩ মার্চ বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আকতার পুষ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি’র বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ।

এতে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে মাদার তেরেসা সম্মাননা স্মারক গ্রহন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী, শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. শাহাব উদ্দিন, অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, মানবতাবাদী সংগঠক লায়ন শামসুজ্জামান সুমন, লায়ন মোখলেছার রহমান, লায়ন খন্দকার কছির উদ্দিন, লায়ন পন্ডিত সুমন চক্রবর্ত্তী ও গবেষক বিপ্লব আচার্য্য প্রমূখ।

দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী জয়া চৌধুরী, সৈয়দা সাহানা আরা বেগম, লাকী আকতার, মাছুমা কামাল আখি, রিমন মহুরী, স্বাধীন বর্মন, নুর জামাল চৌধুরী, মো: ওমর ফারুক, বাচ্চু মিয়া, মো: নুরুল হক সহ আরো অনেকেই।

প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি মাদার তেরেসা সংগঠনটি কৃতকর্মের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী বলেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানবতার কল্যাণে কাজ করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ রাখবে।


মাদার তেরেসা একটি মানবতাবাদী সংগঠন। গুণীজনদের কে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সমাজের দায়বদ্ধতাই থেকেই কাজ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি তা নিঃসন্দেহে একটি ভালো দিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com