শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত

ভূয়া ওয়ারিশ সনদ পত্রে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা: ৩৮নং ওয়ার্ড কাউন্সিলরের মামলা

ভূয়া ওয়ারিশ সনদ পত্রে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা: ৩৮নং ওয়ার্ড কাউন্সিলরের মামল

 

মোঃ শাহরিয়ার রিপন  ::০৯ফেব্রুয়ারী

চসিকের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর ভূয়া- জাল ওয়ারিশ সনদ তৈরি করে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাউন্সিলর । গতকাল ৮ ফেব্রুয়ারি ,মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী মোস্তফা মোহাম্মদ এমরান বলেন, আদালত শুনানি শেষে অভিযোগটি গ্রহণ করেছেন। এবিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্য হালিশহরের আবদুল গণি কন্ট্রাক্টর বাড়ির মৃত মোহাম্মদ শরীফের সন্তান মো. আবুল হাসেম, ডেইজি আকতার, কোহিনুর আকতার, একই এলাকার মৃত আলীর ছেলে মো. হোসেন শরীফ, মো. আমিন শরীফ ,আলতাজ বেগম, নুর বেগম, রেজিয়া বেগম, কামরুন নাহার মনু ও গোলনাহার বেগম।
অভিযোগে বলা হয়, আবুল হাসেম গত বছরের ১৩ ডিসেম্বর দুপুরে ১৪ নভেম্বর ইস্যু করা কাউন্সিলর স্বাক্ষরিত দুইটি ওয়ারিশ সনদপত্রের ফটোকপি সত্যায়িত করতে আসেন। মৃত আলী ও মৃত মোহাম্মদ শরীফের ওয়ারিশের নাম উল্লিখিত দুইটি ওয়ারিশ সনদের ফটোকপি কাউন্সিলরের সামনে উপস্থাপন করলে কাউন্সিলর আসামি হাসেমকে ওয়ারিশ সনদে স্বাক্ষর তার না বলে চ্যালেঞ্জ করেন।
হাসেমও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলে কাউন্সিলর ওয়ারিশ সনদের বালাম বই পরীক্ষা করেন। বালাম বইয়ে দেখা যায় গত বছরের নভেম্বর মাসে কোনো ওয়ারিশ সনদই ইস্যু করা হয়নি। এক পর্যায়ে হাসেম স্বীকার করে, তারা ওই ওয়ারিশ সনদ দুটি ওয়ার্ড কাউন্সিলর অফিসের প্যাড, সিল, স্বাক্ষর নকল করে তৈরি করেছে। বেড়িবাঁধের ভূমি অধিগ্রহণের সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে সনদ দুটি তৈরি করেছে।

ওইদিনই জাল মূলসনদ দুইটি কাউন্সিলর অফিসে জমা দিয়ে তা বিনষ্ট করার কথা থাকলেও হাসেম তা জমা দেননি। এ ঘটনায় পরদিন ওয়ার্ড কাউন্সিলর অফিসের সচিব বন্দর থানায় এই ব্যাপারে একটি সাধারণ ডায়েরি রুজু করেন। ১৯ ডিসেম্বর বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক দপ্তরে জানান। বাদি পরে জানতে পারেন, নগরীর চকবাজার, বায়েজিদ, প্রি-পোর্ট, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় জাল ওয়ারিশ সনদ তৈরির সংঘবদ্ধ চক্র রয়েছে।
আসামিরা বাদির দপ্তরের প্যাড, সিল, স্বাক্ষর নকল করে আরও জাল ওয়ারিশসনদ তৈরি করে বেড়িবাঁধের ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণের টাকা আত্মসাতের চেষ্টা করছে। আসামিরা জাল ওয়ারিশ সনদ বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে উপস্থাপন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com