রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

মদের বারে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে গ্রেফতার – কথিত সাংবাদিক কামরুল ও সহযোগী শাওন

মদের বারে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে গ্রেফতার – কথিত সাংবাদিক কামরুল ও সহযোগী শাওন

মদের বারে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে গ্রেফতার – কথিত সাংবাদিক কামরুল ও সহযোগী শাওন

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে কামরুল হাসান (৪৫) ও শফিউল আওয়াল শাউন(২৬) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে আগ্রাবাদ শেখ মুজিব রোডের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল হাসান নিজেকে দৈনিক চৌকস ও উচ্চকন্ঠের সাংবাদিক হিসেবে পরিচয় দেয় । সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উত্তর সাইচাপাড়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে । গ্রেফতার অন্যজন শফিউল আওয়াল শাউন রাঙ্গামাটি জেলার সদর থানার রিজার্ভ বাজার এলাকার আব্দুর রউফ মনির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া  বলেন, গ্রেফতার কামরুল হাসান ও শাউন বিভিন্ন সময় নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা নিতেন। গতকাল রাত ৯ টার দিকে ওই প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন কাস্টমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রতিষ্ঠানের টেবিলের গ্লাস ভাঙচুর করে। প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা কর্মচারীদেরেকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। এসময় ওই প্রতিষ্ঠান থেকে তার ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় প্রতিষ্ঠান মালিক থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে  মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com