রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

করোনা প্রতিরোধে সিএমপির পক্ষ থেকে জনসাধারনের মাঝে বন্দর থানার মাস্ক বিতরণ।

 

করোনা প্রতিরোধে সিএমপির পক্ষ থেকে জনসাধারনের মাঝে বন্দর থানার মাস্ক বিতরণ।

নিউজ ডেস্ক

সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সচেতনতায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি)বন্দর থানার উদ্দ্যোগে এক যোগে ৩টি পয়েন্টে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

অদ্য ৭ জুলাই শনিবার বন্দর থানাস্থ গোসাইলডাঙ্গা এলাকায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর নির্দেশনায় ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে বন্দর থানা এলাকায় একযোগে ০৩টি পয়েন্টে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়।

এ সময় বন্দর থানার গোসাইলডাঙ্গা বিট নং ৭৩ এর বিট ইনচার্জ এস আই জসিম,এ এস আই গোলাম মাওলা ও সিরাজ-উদ-দৌলা সহ সকল পুলিশ সদস্য মিলে ০৩টি পয়েন্টে জন সাধারন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও পরিধান করিয়ে দিতে দেখা যায়।

 

মাস্ক বিতরনকালে বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, করোনা থেকে জাতিকে রক্ষায় সরকারের পক্ষ থেকে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বস্তরের মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। আমরা সকলে সচেতন হলে করোনা যুদ্ধে জয়ী হবো।


সরকারী বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। সরকারী নির্দেশ অমান্য করে গণপরিবহন চলাচল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com