বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

সিএমপি পুলিশের শরীরে এই প্রথম ‘বডি ওর্ন ক্যামেরা’, রেকর্ড হবে পুলিশের গতিবিধিও

 

সিএমপি পুলিশের শরীরে এই প্রথম ‘বডি ওর্ন ক্যামেরা’, রেকর্ড হবে পুলিশের গতিবিধিও
৪ থানার পুলিশ পেল সাতটি করে ক্যামেরা

ডেক্স নিউজ ঃ-

আধুনিক পুলিশিংয়ের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর চার থানার পুলিশ এই প্রথম পেল ‘বডি ওর্ন ক্যামেরা’। বিশেষায়িত এই ক্যামেরা লাগানো থাকবে পুলিশ সদস্যদের শরীরে।

প্রথম ধাপে নগরীর ডবলমুরিং মডেল থানা, কোতোয়ালী থানা, পাঁচলাইশ মডেল থানা এবং পতেঙ্গা মডেল থানার পুলিশ পেল অত্যাধুনিক এই ‘বডি ওর্ন ক্যামেরা’। প্রত্যেক থানাই সাতটি করে এই ক্যামেরা পেয়েছে। থানার উপ পরিদর্শকরা (এসআই) এগুলো ব্যবহার করবেন।

বিশেষায়িত এসব ক্যামেরা দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকির পাশাপাশি তাদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবেও কাজ করবে। যে কোনো অপরাধ পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় সব রেকর্ড থাকবে।

এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করা যায়। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই লোকেশন সনাক্ত করা সম্ভবপর হবে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা করছে পুলিশ। এছাড়া কর্তব্যরত পুলিশের কর্মকাণ্ডও এসব ক্যামেরায় ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উদ্যোগে পুলিশ সদস্যদের তদারকিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে এই বডি ওর্ন ক্যামেরা।

প্রাথমিকভাবে নগরীর ডবলমুরিং মডেল থানা, কোতোয়ালী থানা, পাঁচলাইশ মডেল থানা এবং পতেঙ্গা মডেল থানায় এই কার্যক্রম চালু করা হলেও পর্যায়ক্রমে সকল থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সিএমপির পক্ষ থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com