রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

পতেঙ্গায় বাস চাপায় শিশু ও মহিলা নিহত:

 

পতেঙ্গায় বাস চাপায় শিশু ও মহিলা নিহত,

ঘাতক চালক-হেলপার  জনতার হাতে আটক।

স্টাফ রিপোটারঃ ১৮ জুন

নগরীর পতেঙ্গা থানাধীন ( স্টিল মিলস বাজার সংলগ্ন ) সাইলো রোডে ১৮জুন সকাল ১১টার সময় বাস চাপায় এক শিশু, মহিলা সহ দু ‘জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রাথমিক ভাবে মোবাইলে পাওয়া ভিডিও -স্থির চিত্র দেখে শুনা গেছে যে, নিহত মহিলার নাম-নুর বেগম(৪২-৪৫)বছর আর মেয়ের বয়স (আনুমানিক-১১/১২বছর) হতে পারে। সে রফিকের মেয়ে বলে ঘটনাস্থলের লোকজন জানান। তারা দুজনে ডাক্তার দেখেতে খালপাড়স্থ বাড়ী থেকে বের হয়ে বন্দরটিলার(ইপিজেড) দিকে যাচ্ছিলেন,

এমন সময় সাইলো খাল পাড় রোড থেকে দ্রুতগামী হলুদ রঙের ঘাতক বাসটি নম্বর (চট্টমেট্টো জ, ১১-০৪৬৫ ) ঐ দুইজন কে পিছন থেকে চাপাদেন বলে ঘটনা স্থলের উপস্থিতরা জানিয়েছেন।

বাসটি খালপাড় সাইলো গেট এলাকায় একটি রিক্সা কে আঘাত করে স্টিল মিলবাজার সন্নিকটে এই দূর্ঘটনা করেন বলে উপস্থিত একাধিক জনতা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। খবর পেয়ে নিকটস্থ পতেঙ্গা মডেল থানার পুলিশ চালক -হেলপার ও ঘাতক বাসটি কে থানায় আটক করেছেন বলে জানা গেছে।

তবে এতে আরো কেউ আহত হয়েছেন কিনা দুপুর ২টা পর্যন্ত জানা যাই নি। থানা সূত্রে জানা গেছে , নিহতের ময়না তদন্তের জন্য লাশ চমেক মেডিকেলের মর্গে পাঠানো হবে ।

এদিকে নিহতের ঘটনা নিয়ে উপস্থিত জনতা উত্তেজনা করতে চাইলে ওসি সৈয়দ মোহাম্মদ জোবায়ের এর নির্দেশে জনতাদের শান্ত করেন পুলিশ টিম পতেঙ্গা ও বাজার কমিটির নেতৃবৃন্দ।এই ঘটনায় হত্যা মামলা হতে পারে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com