সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ রবি এবং এয়ারটেল এর বিপুল পরিমাণ রেজিস্টার্ড ও এক্টিভ সিম সহ ১ জন গ্রেফতার।

 

সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ রবি এবং এয়ারটেল এর বিপুল পরিমাণ রেজিস্টার্ড ও এক্টিভ সিম সহ ১ জন গ্রেফতার

 

ডেক্স নিউজ ঃঃ–

সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ রবি এবং এয়ারটেল এর বিপুল পরিমাণ রেজিস্টার্ড ও এক্টিভ সিম সহ ১ জন গ্রেফতার

উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব আবু বক্কর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০৩/২০২১খ্রীঃ বিকাল ০৪:৪০ ঘটিকায় নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রবি ও এয়ারটেল মোবাইল ফোনের ৭০০ রেজিস্টার্ড সিম উদ্ধার সহ মোঃ শাহজাহান(৩৭) কে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত শাহজাহান কে জিজ্ঞাসাবাদে তিনি জানান একসময় তিনি বন্ধ হয়ে যাওয়া সিটিসেল কোম্পানিতে চাকরি করতেন। তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম অভিনব কৌশলে গ্রাহকদেরকে বোকা বানিয়ে রেজিস্টার্ড ও এক্টিভ করে গ্রাহকদের না দিয়ে উচ্চমূল্যে কালোবাজারি, প্রতারক ও অপরাধীদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করতেন।

অভিযানে উদ্ধারকৃত রবি ও এয়ারটেলের ৭০০টি মোবাইল সিম বগুড়া থেকে কক্সবাজারস্হ রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করার উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে আনা হয়েছে মর্মে জানা যায়। এসব কাজের পেছনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কেউ সংযুক্ত থাকতে পারে মর্মে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সিম গুলোর সংগ্রহ প্রক্রিয়া, উৎস ও ক্রেতা-বিক্রেতার পরিচয় উদঘাটন সহ পুরো সিন্ডিকেটের রহস্য উন্মোচনে গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্তে সিএমপি’র কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com