রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

মানবতার সেবার জন্য সম্মাননা পেলেন পুলিশ কর্মকর্তা জহির

 

মানবতার সেবার জন্য সম্মাননা পেলেন পুলিশ কর্মকর্তা জহির

সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা অসহায়-অজ্ঞাত রোগীদের সেবার জন্য হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল পরিদর্শক হক ভূঁইয়াকে সম্মাননা দিয়েছে সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘ।

শুক্রবার বিকেলে নগরের চান্দগাঁও থানার টেকবাজার হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জহিরের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

ফুটন্ত কিশোর সংঘের সভাপতি মো. সাদ্দাম বলেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল পরিদর্শক হক ভূঁইয়া দীর্ঘদিন ধরে চমেক হাসপাতাল আসা অসহায় রোগীদের নানাভাবে সহায়তা করে আসছেন। কোনো অজ্ঞাত রোগী জরুরি রক্তের প্রয়োজন হলে তিনি সেটি যোগাড় করে দেন। গরীব রোগীদেরকে ওষুধ, অস্ত্রোপচারের জন্য ওষুধসহ যাবতীয় সামগ্রী সহায়তা করেন। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালালদের উৎপাত ঠেকাতে কাজ করছেন। এজন্য তাকে সম্মাননা দেয়া হয়েছে।

সম্মাননা পাওয়ার পর পুলিশ কর্মকর্তা জহিরুল হক বলেন, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে হাসপাতালে আছি। চমেক হাসপাতাল আমার ঘরবাড়ির মতো। চাকরিজীবনের প্রায়ই সময় এই হাসপাতালে কাটিয়েছি। তাই এই হাসপাতালে আসা রোগীদের নিজের পরিবারের সদস্যের মতো মনে হয়। এজন্য তাদেরকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি।

পুলিশ কর্মকর্তা জহির কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রায় দেড় দশক ধরে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন।

এত দীর্ঘসময়ে তিনি দুই শতাধিক অসহায়-অজ্ঞাত রোগীকে সহায়তা করেছেন। এজন্য তিনি আইজিপি পদকসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে অনেকবার সম্মাননা পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com