সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

যশোরে জলাবদ্ধতার সুরাহা না হওয়ায় : অভয়নগর ইউএনও অফিস মুখে ধর্মঘট পালিত।

 

যশোরে জলাবদ্ধতার সুরাহা না হওয়ায় : অভয়নগর ইউএনও অফিস মুখে ধর্মঘট পালিত

শেখ আলী আকবার সম্রাট যশোরঃ

যশোর অভয়নগরে ভবদহের জলাবদ্ধা নিরসনে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না । বাস্তবায়ন হয়নি ভবদহবাসীর দীর্ঘদিনের দাবি (টিআরএম) বাস্তবায়ন। ভবদহের জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েকটি দাবি নিয়ে অভয়নগর উপজেলা চত্বরে আজ একটি অবস্থান ধর্মঘট পালন করেন জলাবদ্ধ এলাকার কষ্টে থাকা মানুষগুলি।

তাছাড়া আমডাঙ্গা খাল খনন ও সংস্কারেও নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। এদিকে ভবদহবাসী এবারও জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। ভবদহ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য একের পর এক আন্দোলন সংগ্রাম করে চলেছে ভবদহ জলাবদ্ধা নিরসন আন্দোলন কমিটি সহ এলাকাবাসী।

এই কমিটির ব্যানারে জলাবদ্ধ অঞ্চলের হাজার হাজার মানুষ বেশ কয়েকবার সমবেত হয়েছে আন্দোলনের মাঠে। কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। ফলে তারা আবারও নতুন কর্মসূচির ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী আজ রোববার(৪ অক্টোবর) জলাবদ্ধা নিরসনে স্থায়ী সমাধান টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল প্রসস্থকরণ সহ খননের দাবিতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা ভবদহ জলাবদ্ধা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল।

দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে কমিটির তরফ থেকে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com