বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইপিজেড-পতেঙ্গা পর্যন্ত খানা খন্দক নরক যন্ত্রনায়ে চরম নাগরিক দূর্ভোগের প্রতিবাদে মানববন্ধন।

 

”উন্নয়ন সংস্থার অফিস ঘেরাও’এর হুশিয়ারী”
ইপিজেড-পতেঙ্গা পর্যন্ত খানা খন্দক নরক যন্ত্রনায়ে চরম নাগরিক দূর্ভোগের প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদকঃ২৫সেপ্টেম্বর

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এম এ আজিজ রোড বন্দর-ইপিজেড,পতেঙ্গা থেকে পর্যন্ত নির্মানাধিীন ফ্লাইওভারের উন্নয়ন কাজের দায়িত্ব প্রাপ্ত ম্যাক্স কনষ্টাকশনের অবহেলা জনিত কারণে রাস্তার উভয় পাশে খানা- খন্দক,গর্ত, দেবে যাওয়া আর সড়ক দূর্ঘটনা, তীব্র যান ও জলযট নাগরিক চরম দূর্ভোগ লাঘবে ২৫সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে ”আলীশাহ পাড়া মহল্লা কমিটি”র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন করেছে।
উল্লেখিত বিষয়ে দ্রুত সমাধান চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আঃলীগ কার্য্যনির্বাহি সদস্য ও মহল্লা কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ ইলিয়াছ। তিনি বলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রসাশক ও সিডিএর চেয়ারম্যান কে রাস্তার বেহাল অবস্থার জন্য দৃষ্টি আকর্ষণ সহ উন্নয়ন জনিত সকল সমস্যার দ্রুত সমাধান করে এলাকাবাসী এবং পথচারী-যাত্রীসাধারণ,ভুক্তভোগিদের কষ্ট ,সড়ক দূর্ঘটনা, তীব্র যান ও জলযট নাগরিক চরম দূর্ভোগ লাঘবে উদ্যোগ নিবেন। আরো বলেন , আগামী ১৫ দিনের মধ্যে এম এ আজিজ রোডের সকল সড়কের পূর্ন সংস্কার / মেরামতের ব্যবস্থা না করলে এলাকাবাসি কে সাথে নিয়ে ম্যাক্স কনষ্টাকশনের অফিস ঘেরাও এর হুশিয়ার দেন।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ”আলীশাহ পাড়া মহল্লা কমিটি”র সাঃ সম্পাদক জাহাঙ্গীর সওদাগর,সহ-সভাপতি আব্বাছ উদ্দিন, নুর আলম সও, মোঃ রফিক,মোঃ হারুন রশিদ, মোঃআজম, যুগ্ন সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন, আজাদ হোসেন রাসেল,ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান,ফয়সাল বিন নাছির। এতে সংহতি জানিয়ে মানববন্ধনে যোগদেন আলীশাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, স্বপ্নচারি ফাউন্ডেশন, মানবাধিকার কমিশন ইপিজেড শাখা সহ এলাকার সচেতন জনগন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com