সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায় একজনকে অন্ডকোষ চেপে হত্যা।

 

পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায়
একজনকে অন্ডকোষ চেপে হত্যা

আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া প্রতিনিধি ঃ

কক্সবাজারের পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায় অন্ডকোষ চেপে ধরায় মোখতার আহমদ(৫২) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার সকাল ১০টায় পেকুয়া-বাশঁখালী সড়কের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় ঘটেছে এ ঘটনা। পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই বাবা মেয়েকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নূরের পুত্র মোখতার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য অনুরোধ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোখতার আহমদের অন্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পেকুয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়; ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত বাবা মেয়ে যথাক্রমে আবদুর রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল আযম জানান, সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোখতার আহমদের অন্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com