রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা, গ্রেফতার বাড়িওয়াল।

 

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভাড়াটিয়া হত্যার অভিযোগে অভিযুক্ত সেই বাড়িওয়ালা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে বাড়িওয়ালা মেজবাহ উদ্দিন রুবেল হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নারিকেলতলা এ আলম গলিতে বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়া মো. শাহজাহানের মৃত্যুর ঘটনায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত শাহজাহানের স্ত্রী সাফিয়া। বাড়িওয়ালা রুবেল ছাড়া এই মামলার অন্য দুজন আসামি হলেন রুবেলের চাচাতো ভাই আলাউদ্দিন ও স্ত্রী জোবাইদা আক্তার।

এই মামলায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে প্রথমে ইপিজেড এলাকা থেকে রুবেলের স্ত্রী জোবাইদা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার ভোররাতে রুবেলকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মেজবাহ উদ্দিন রুবেল। অন্য আসামি আলাউদ্দিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, শাহজাহান হত্যা মামলার ৩ আসামির মধ্যে দুজনকেই গ্রেপ্তার করেছি আমরা। এরমধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আলাউদ্দিন নামে একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বাড়ির মালিক রুবেলের সঙ্গে শাহজাহানের ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি-মারামারিও হয়। লাঠি দিয়ে শাহজাহানকে প্রচণ্ড মারধরও করা হয়। এই ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শাহজাহান। গত দুদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি মারা যান।

উল্লেখ্য, পেশায় দিনমজুর মো. শাহজাহান ওই এলাকার জনৈক রুবেলের ঘরে ভাড়া থাকতেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com