সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত।

 

চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত।

 

মোঃ শাহরিয়ার রিপন  ঃঃ-

চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অর্ন্তভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা বাংলাদেশ অটো রিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের উদ্যোগে গত ২৯ আগষ্ট নগরীর টাইগার পাস এলাকায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বাংলাদেশ অটো রিক্সা অটোটেম্পু শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফর আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সফর আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর অর্ন্তভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ ইয়াকুব, সদস্য সচিব মীরন হোসেন মিলন, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম লিমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, বাংলাদেশ রেলওয়ের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এম জসিম রানা ও সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস। বাংলাদেশ অটো শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোঃ ইউসুফ, চট্টগ্রাম মহানগরের লাইন সম্পাদক মোঃ শাহীনসহ পতেঙ্গা ও বন্দর থানার শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারীদের একই সূত্রেগাঁথা নীল নকশা ছিল। বর্বরোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। যা এদেশের জনগণ তা কখনো হতে দিবে না। ষড়যন্ত্রকারীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com