সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

পটিয়ার শোভনদন্ডীতে কৃষকের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

 

পটিয়ার শোভনদন্ডীতে কৃষকের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলি

  মোঃ শাহরিয়ার রিপন :

পটিয়া থানার শোভনদন্ডী এলাকার শোসাং এলাকা থেকে হারাধন চৌধুরী (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। তিনি ঐ এলাকার দেবেন্দ্র লাল চৌধুরী পুত্র।

গত ২৯ আগষ্ট শনিবার সন্ধ্যা ৬টায় পটিয়া থানার শোভনদন্ডী এলাকার একটি খাল থেকে মৃত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে। তার পরিবার জানায় কৃষক হারাধন প্রতিদিনের মতো সকালে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরছিল না। পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন পটিয়া সুইচগেইট এলাকায় কৃষক হারাধনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে।
পরে পটিয়া থানার উপ-পরিদর্শক মোঃ নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মৃত হারাধনের পরিবার ও পুত্র উজ্জ্বল চৌধুরী জানান, তার বাবাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
দীর্ঘদিন যাবৎ হারাধনের বাড়ীর সীমানা নিয়ে তার প্রতিবেশীর সাথে বিরোধ চলে আসছে। এদিকে পটিয়া থানার উপ-পরিদর্শক মোঃ নাজমুল মরদেহের সুরতাল রিপোর্ট ও ঘটনার বিবরণে প্রাথমিক ভাবে জানান, মৃত হারাধনের মাথার পিছনে আঘাতের জখমের চিহ্ন ও বাম কানের উপরে আঘাতের চিহ্ন বাম হাত ও বুকে আঘাতের চিহ্ন এবং নাক মুখ দিয়ে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকাবাসী জানান, হারাধন সহজ-সরল প্রকৃতির একজন নিরীহ কৃষক। তার এর ধরনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানিয়েছেন, কৃষক হারাধনের লাশ সুইচ গেইট এলাকায় ভাসতে দেখলে স্থানীয় লোকজন তা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়। তবে তার পরিবারের দাবী জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে হত্যা করা হয় বলে দাবী করেন। সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com