রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

জাতীয় শোক দিবসে তৃণমূল এনডিএম চট্টগ্রাম মহানগরের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

জাতীয় শোক দিবসে তৃণমূল এনডিএম চট্টগ্রাম মহানগরের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয়
শোক দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম)
চেয়ারম্যান খোকন চৌধুরীর নির্দেশে সারা বংলাদেশের ন্যায় চট্টগ্রাম
মহানগরের উদ্যোগেও শনিবার (১৫ আগষ্ট) মহানগর আহবায়ক মো: নুরুল আবছারের
সভাপতিত্বে কে. সি. দে রোডস্থ ইসলামিয়া সিটি কনভেনশন হলে সকাল ১১ টায় শোক
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুস
সোবহান, মো. ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক
মো. ইউসুফ, আবদুর রশিদ মিয়া, মো. জামাল উদ্দিন, মো. রফিক আহমদ লিটন,
ফরিদা ইয়াসমিন, মো. আফজাল হোসেন কামাল, মো. নুরুজ্জামান মিন্টু, মো.
ইসমাইল মির্জা, মো. সাহেদ, গিয়াস উদ্দিন, সুলতানা বেগম রুপা, মো. টিটু,
আকাস চন্দ্র দাশ, হাসিনা বেগম, রেজিয়া বেগম, মো. টিপু, মো. হাসান, মো.
জাহেদ, মোজাহেরুল হক বুলবুল, রবিন, ও মো. রনি প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, মুস্তাক-জিয়ার যোগসাজসে ৭৫’র ১৫ আগস্ট বিশ্ব
মানচিত্র থেকে বাংলাদেশ ও আওয়ামী লীগের নামকে মুছে দেওয়ার জন্য
স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা।
কিন্তু আল্লাহর অশেষ করুণায় খুনীদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধু
কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন জাতির জনকের
স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে। আগস্ট মাস এলেই প্রতি বছর
মীরজাফর-মোস্তাকের উত্তরসূরীরা নতুন নতুন ধ্বংস লীলায় লিপ্ত হয়ে উঠে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র
প্রতিরোধ করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তৃণমূল এনডিএম
পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেশ ও জাতির কল্যাণের জন্য
ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আরো সচেষ্ট হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com