রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

”জলদস্যুরা এখন আলোর পথ যাত্রী ”

”জলদস্যুরা এখন আলোর পথ যাত্রী ”
মহেশখালীতে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে র‌্যাব-৭ এর ঈদ উপহার বিতরণ

কক্সবাজার প্রতিনিধিঃ৩০জুলাই(চট্টগ্রাম)

আত্মসমর্পণকারী জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসাকে অভিনন্দন জানাতে এবং যেসব জলদস্যু এখনো অপরাধের অন্ধকার জগতে বিচরণ করছে তাদের আলোতে ফিরে আসার আহবান হিসেবে ৩০ জুলাই কক্সবাজার জেলার মহেশখালীতে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক(এমপি)। র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান জুয়েল(পিএসসি )এর সভাপতিত্বে উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

অনুষ্ঠানে র‌্যাব-৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আশেকুল্লাহ রফিক বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসায় জলদস্যুদের সাধুবাদ জানান এবং উপহার বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য র‌্যাব-৭ কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আত্মসমর্পণকারী জলদস্যু ও তাদের পরিবারের পক্ষ থেকে র‌্যাব কে কৃতজ্ঞতা জানানো হয়। র‌্যাব-৭ এই উদ্যোগের ফলেই তারা এখন শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে পারছে।
সভাপতির বক্তৃতায় র‌্যাব-৭ এর অধিনায়ক আত্মসমর্পণকারী জলদস্যুদের ”আলোর পথ যাত্রী” বলে অভিহিত করেন এবং বিপদে আপদে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। এসময় তিনি যারা এখনো সাগরে দস্যুতা করছেন তাদের আলোর পথে ফিরে আসার দৃঢ় আহবান জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com